ওয়ারেন্টি এবং রিটার্ন পলিসি

রিটার্ন পলিসি — Pouche Debo

রিটার্ন ও ডেলিভারি পলিসি

স্বচ্ছতা, দায়িত্ব, এবং গ্রাহক সন্তুষ্টি—আমাদের অঙ্গীকার

সর্বশেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫

অর্ডারের পূর্বেই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

আমরা, Pouche Debo - পোঁছে দেবো, বিশ্বাস করি স্বচ্ছ যোগাযোগই ভালো গ্রাহক সেবার মূল। তাই প্রতিটি অর্ডার গ্রহণের আগে আমাদের ডেলিভারি ও রিটার্ন সম্পর্কিত নীতিমালা গ্রাহককে জানিয়ে দেওয়া আপনার (ড্রপ-শিপার/ডিলার) দায়িত্ব। এতে করে গ্রাহক অর্ডারের আগে থেকেই পরিষ্কার ধারণা পাবেন এবং ভবিষ্যতে কোনো বিভ্রান্তি হবে না।

প্রোডাক্ট ডেলিভারি পলিসি

  • ➤ সকল পণ্য ক্লোজড বক্স অবস্থায় ডেলিভারি করা হয়।
  • ➤ ডেলিভারির সময় পেমেন্ট আগে করে পার্সেল গ্রহণ করতে হবে।
  • ➤ প্রোডাক্ট হাতে পেয়েই খুলে দেখা বা ট্রায়াল নেওয়ার সুযোগ নেই।

ব্যাটারি চালিত প্রোডাক্টের ক্ষেত্রে

এই ধরনের প্রোডাক্ট ব্যবহারযোগ্য কিনা তা বুঝতে ৩–৬ ঘণ্টা চার্জ দিয়ে টেস্ট করতে হয়। কুরিয়ার এজেন্ট এই সময় নিয়ে অপেক্ষা করতে পারবেন না এবং তারা কোনো কনফিগারেশন বা টেকনিক্যাল সাপোর্টও দিতে পারবেন না। এ ধরনের সাপোর্ট আমরাই দিবো, তবে তা ডেলিভারির পরে।

➤ কাস্টমারকে অনুরোধ থাকবে প্রোডাক্ট পেয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। কুরিয়ার এজেন্টকে প্রোডাক্ট ফেরত দিবেন না।

আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক

  • ➤ ভিডিও ছাড়া মিসিং আইটেম/ভুল প্রোডাক্টের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
  • ➤ যদি ভুল প্রোডাক্ট পাঠানো হয়, আমরা নিজ খরচে ঠিক করে আবার পাঠিয়ে দিব।

রিটার্ন এবং ওয়ারেন্টি পলিসি

ওয়ারেন্টি সহ সকল প্রোডাক্টে, যদি ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে কোন ত্রুটি প্রমাণিত হয়, তাহলে নিচের যেকোনো অফিস ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে হবে:

  • ✅ Sundarban Courier
  • ✅ Pathao
  • ✅ RedX
  • ✅ eCourier
  • ✅ Steadfast
  • 🚫 SA Paribahan নয় (অফিস ডেলিভারি নেই)

রিটার্নের শর্তসমূহ

  • ➤ প্রোডাক্টের সাথে পাওয়া সবকিছু ঠিকঠাকভাবে প্যাক করে পাঠাতে হবে
  • ➤ প্রোডাক্ট বক্সে টেপ লাগানো যাবে না
  • ➤ মোড়ক ও বক্স অবশ্যই দিতে হবে
  • ➤ আলাদা বক্স না থাকলে, পত্রিকার কাগজ দিয়ে প্যাক করে পাঠাতে হবে
  • ➤ প্যাকিং ভুল বা ক্ষতিগ্রস্ত অবস্থায় প্রোডাক্ট পাঠালে রিটার্ন গ্রহণযোগ্য হবে না

রিটার্ন/ওয়ারেন্টি প্রযোজ্য নয় যেসব ক্ষেত্রে

  • ❌ প্রোডাক্টে বার্ন/ফিজিক্যাল ড্যামেজ থাকলে
  • ❌ ইন্ট্যাক্ট সিল ভাঙা থাকলে
  • ❌ স্ক্র্যাচ, দাগ বা আঠা লেগে থাকলে
  • ❌ এক্সেসরিজ (চার্জার, কেবল ইত্যাদি) এর কোন ওয়ারেন্টি নেই
  • ❌ ফ্রি গিফট বা পুরষ্কারের ওয়ারেন্টি নেই
  • ❌ থার্ড পার্টি অ্যাপ বা হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি সমস্যায় রিটার্ন/এক্সচেঞ্জ প্রযোজ্য নয়
  • ❌ প্রোডাক্টের প্যাকেজ, বক্স না পাঠালে ওয়ারেন্টি বাতিল

যোগাযোগ

📞 যে কোনো সমস্যা বা সাহায্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
Pouche Debo - পোঁছে দেবো 🧡